|
চীনের পাহাড়ে প্রথমবার গ্রহাণু সংঘর্ষের গর্ত আবিষ্কার
নতুন সময় প্রতিবেদক
|
![]() চীনের পাহাড়ে প্রথমবার গ্রহাণু সংঘর্ষের গর্ত আবিষ্কার পৃথিবীর বিভিন্ন স্থানে মহাকাশ থেকে আছড়ে পড়া গ্রহাণুর কারণে সৃষ্টি হওয়া বৃত্তাকার গর্তগুলোকে মেটিওরাইট ক্রেটার বলা হয়। বিজ্ঞানীদের মতে, এই ক্রেটারগুলি শুধুমাত্র প্রকৃতির এক রহস্যময় ঘটনা নয়, এগুলো মহাকাশের ইতিহাস ও রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত ২০০টিরও বেশি মেটিওরাইট ক্রেটার নিশ্চিত করা হয়েছে, কিন্তু চীনে এরকম গর্ত আবিষ্কারের ঘটনা বিরল। নতুন আবিষ্কৃত হাইলিন মেটিওরাইট ক্রেটার চীনের হিলংজিয়াং প্রদেশের হাইলিন শহরের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত। পাহাড়ের শৃঙ্গ বরাবর এই ক্রেটারের ব্যাস ১৩৬০ মিটার এবং এটি আকারে ডাস্টপ্যানের মতো আয়তাকার। ক্রেটারের প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত উচ্চতার পার্থক্য ১০০ মিটারের বেশি, যা একটি বিশাল ফানেলের মতো পাহাড়ের উপর ঝুলছে। এটি চাংবাই পর্বতমালার শাখা অঞ্চলে অবস্থিত। চীন কেন্দ্রীয় উচ্চ চাপ বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন গবেষণা কেন্দ্রের গবেষক চেন মিং জানিয়েছেন, এই সংঘর্ষ ঘটেছিল সিওনোজেন যুগের শেষদিকে, প্রায় কয়েক লাখ বছর আগে। এই আবিষ্কার প্ল্যানেটারি সংঘর্ষের ইতিহাস ও ভূ-প্রকৃতির উপর এর প্রভাব সম্পর্কে মানবজ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করবে। পাশাপাশি এটি চীনের বিশেষ ভূ-আকৃতির ওপর সংঘর্ষ ক্রেটার গঠন এবং সংঘর্ষজনিত ভূ-রূপান্তর প্রক্রিয়ার নতুন দিক উন্মোচনে সহায়ক হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
