|
ব্রাহ্মণবাড়িয়ায় ধানক্ষেতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১৫
নতুন সময় প্রতিনিধি
|
![]() ব্রাহ্মণবাড়িয়ায় ধানক্ষেতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১৫ পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটি গ্রামের শিশু-কিশোররা ফকিরহাটি গ্রামের একটি মাঠে খেলাধুলা করছিল। খেলার সময় ফকিরহাটি গ্রামের এক কিশোর দক্ষিণ আরিফাইল গ্রামের তারা মিয়ার ছেলে মামুনকে মারধর করে। এরই জের ধরে দুই দল গ্রামবাসী টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খোলা ধানক্ষেতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ আর ধাওয়া-পাল্টা ধাওয়ায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেষ্টায় সংঘর্ষ থেমেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
