|
মাত্র ৬ মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট
নতুন সময় ডেস্ক
|
![]() মাত্র ৬ মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস বলেন, ‘মাত্র ছয় মিনিটের মধ্যে সাধারণ গ্যালারি সকল টিকিট বুকিং হয়ে যায়। এখন গ্রাহকরা পেমেন্ট করছে। ইতোমধ্যে অর্ধেকের বেশি পেমেন্টও হয়েও গেছে। সাধারণ গ্যালারির টিকিট অবিক্রিত নেই আর। এখন রেড বক্স, হসপিটালিটি অন্য টিকিটগুলো রয়েছে।’ ঘরের মাঠে সর্বশেষ দুটি এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুর ও হংকংয়ের খেলায় সাধারণ গ্যালারি টিকিটের দাম ছিল ৪০০ টাকা। বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে দর্শক উন্মাদনা আগেই টের পেয়েছিল বাফুফে। তাই টিকিটের দাম বাড়িয়েছিলেন তারা। সাধারণ গ্যালারির টিকিটের দাম করে ৫০০ টাকা। দাম বাড়লেও সমর্থকদের চাহিদা কমেনি। টিকিট ছাড়ার মাত্র ৬ মিনিটেই শেষ হয়েছে সাধারণ গ্যালারির টিকিট। দর্শকদের টিকিট সংগ্রহে ভোগান্তি বা টিকিট না পাওয়া সংক্রান্ত তেমন অভিযোগ পাওয়া যায়নি। আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে জাতীয় স্টেডিয়ামে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। এর আগে অ্যাওয়ে ম্যাচে শিলংয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ করে আটক কে এই ছাত্রলীগ নেতা?
সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব ডি এ তায়েবের, জয়ের কতটি?
সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: চিকিৎসকের পোস্টে তুমুল সমালোচনা
সাপ্তাহিক খবর পত্রিকার সম্পাদক হাবিবুল্লাহ বাহার -এর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
