|
টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
নতুন সময় ডেস্ক
|
![]() টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা সম্প্রতি অধিনায়কত্ব ছাড়েন নিগার সুলতানা জ্যোতি। তার জায়গায় দায়িত্ব পেলেন ২৬ বছর বয়সী নাহিদা। দেশের নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি নাহিদা। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত ১১৩টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন ১৩২টি। আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর বোলারদের মধ্যে এই সংস্করণে উইকেটসংখ্যায় নাহিদার অবস্থান পঞ্চম। আর ২৪ বছর বয়সী সোবহানার মোস্তারি পেলেন নতুন দায়িত্ব। ২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর বাংলাদেশের হয়ে ৭২টি ম্যাচ খেলেছেন তিনি। এই সংস্করণে তার রানও এক হাজার ছাড়িয়েছে। বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মেয়েদের টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন সোবহানা। তার আগে এই কীর্তি গড়েছেন নিগার সুলতানা ও ফারজানা হক। নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের সামনে প্রথম চ্যালেঞ্জ আইসিসি উইমেনস ইমার্জিং নেশনস ট্রফি। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা বাংলাদেশের। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
