ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩
অনূর্ধ্ব-১৯ নারী দল
ব্যাটিং বিপর্যয়ে লজ্জার হার বাংলাদেশের মেয়েদের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 15 October, 2026, 10:23 AM

ব্যাটিং বিপর্যয়ে লজ্জার হার বাংলাদেশের মেয়েদের

ব্যাটিং বিপর্যয়ে লজ্জার হার বাংলাদেশের মেয়েদের

নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে মাত্র ৫৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ৮ উইকেটের বড় জয় পায় লঙ্কান মেয়েরা।

ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাট হাতে একদমই সুবিধা করতে পারেননি টাইগ্রেসরা। ওপেনার মাইমুনা নাহার ২৬ বলে ২৩ রান করেন। বাকিরা ক্রিজে এসেই বিদায় নিয়েছেন। পুরো ইনিংসে মাইমুনা বাদে আর কেউ ২০ রান করতে পারেননি। দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু সাদিয়া আক্তার। ২৬ বলে ১৭ রান করেছেন তিনি। ১৭.৩ ওভারের খেলা শেষে ৫৮ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় ৩ উইকেট নেন লিমানসা। জবাব দিতে নেমে শুরুতে ধাক্কা খায় শ্রীলঙ্কা। ওপেনার উমায়াঙ্গানা পেইরিসের উইকেট হারিয়েছে তারা। দারুণ এক ডেলিভারিতে তাকে বোল্ড করেন ফারজানা ইয়াসমিম মেধা।

আরেক ওপেনার বিমোক্ষা ১৮ বলে ২২ রানের ক্যামিও খেলেছেন। শেষ দিকে নেথমি এবং লিমানসা মিলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ৫৬ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন ফারজানা ইয়াসমিম মেধা এবং তিথি দাস অপর্ণা।
এই ম্যাচে হারলেও ফাইনালে আগেই চলে গেছে বাংলাদেশ। আগামী ১৬ অক্টোবর একই ভেন্যুতে ফাইনালে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status