ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 October, 2026, 10:08 AM

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করছে আফগানিস্তান। যেখানে একবার জীবন পেয়ে হাফসেঞ্চুরি করেছেন দলটির অধিনায়ক রহমত। এর আগের ইনিংসে তিনি সেঞ্চুরি করেছিলেন। আর এর মধ্য দিয়ে প্রথমবার আফগানিস্তানকে টেস্টে নেতৃত্ব দিতে নামা এই তারকা গড়েছেন রেকর্ড। 

প্রথম ইনিংসে ২১৬ বলে ১০৫ রানে অপরাজিত ছিলেন রহমত শাহ, দ্বিতীয় ইনিংসেও তিনি ১২৪ বলে ৫১ রান করেছেন। টেস্ট অধিনায়কত্বের অভিষেক ম্যাচেই পরপর সেঞ্চুরি ও হাফসেঞ্চুরির এই রেকর্ড হলো ছয় ক্রিকেটারের। সর্বশেষ এমন রেকর্ড হয়েছিল ২০১৪ সালে। তখন ভারতীয় টেস্ট দলকে প্রথম নেতৃত্ব দিতে নেমে বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি (১১৫ ও ১৪১ রান) করেছিলেন।

কোহলির আগে আরও ৪ অধিনায়কের ওই কীর্তি ছিল। প্রথমত, অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের হয়ে অভিষেক টেস্টে ১৮৯৭ সালে আরচি ম্যাকলারেন অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসে যথাক্রমে ১০৯ ও ৫০* রানের ইনিংস খেলেছিলেন। এরপর ১৯৫৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের গফ রাবোন ১০৭ ও ৬৮, ১৯৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল ১২৩ ও ১০৯* এবং ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ৭১ এবং ১০৫* রানের ইনিংস খেলেন।

গতকাল (সোমবার) আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসের ৪৩তম ওভারে এবাদত হোসেনের প্রথম বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হন রহমত। বাংলাদেশের বিপক্ষে চতুর্থ দিনের খেলা শেষে আফগানিস্তানের সংগ্রহ ৫০ ওভারে ৩ উইকেটে ১৩২ রান। বাংলাদেশকে হারাতে পঞ্চম দিনে তাদের আরও ৩৪৭ রান প্রয়োজন, শান্ত-হাসানদের প্রয়োজন ৭ উইকেট।

অবশ্য এখন পর্যন্ত টেস্ট ইতিহাসে কোনো দলই ৪২০ রানের বেশি লক্ষ্য তাড়ায় জিততে পারেনি। ফরম্যাটটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ৪১৮ রান তাড়ায় জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে বাংলাদেশকে হারাতে হলে আফগানদের রেকর্ডই গড়তে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status