ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
কলাপাড়ায় বসত ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি
তুষার হাওলাদার, কলাপাড়া
প্রকাশ: Tuesday, 11 November, 2025, 2:20 PM

কলাপাড়ায় বসত ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

কলাপাড়ায় বসত ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

পটুয়াখালীর মহিপুরে একটি বসত ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামের নিজ বাড়ি থেকে সিরাজউদ্দিন খান (৭৫) ও তার স্ত্রী আকলিমা বেগমের (৬৫) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজউদ্দিনের বাড়ি পাশের মোয়াজ্জেমপুর গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে পেয়ারপুর গ্রামের আন্ধারমানিক নদীর পাড়ে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নদীর তীরে একটি ঝুঁপড়ি ঘরে তৃতীয় স্ত্রী আকলিমাকে নিয়ে বসবাস করতেন তিনি। মঙ্গলবার ভোরে ফজরের নামাজে না যাওয়ায় স্থানীয়রা তার খোঁজ নিতে গিয়ে ঘরের দরজা বন্ধ অবস্থায় পান। পরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ভিতরে ঢুকে চৌকিতে আকলিমা ও নিচে সিরাজউদ্দিনের মরাদেহ দেখতে পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজউদ্দিনের গলার নিচে ও শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ এবং আকলিমার শরীরে রক্তাক্ত চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি হত্যা না আত্মহত্যা, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে সিআইডি টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status