ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
মডেলের রহস্যজনক মৃত্যু, মরদেহ হাসপাতালে রেখে পালালেন প্রেমিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 November, 2025, 5:09 PM

মডেলের রহস্যজনক মৃত্যু, মরদেহ হাসপাতালে রেখে পালালেন প্রেমিক

মডেলের রহস্যজনক মৃত্যু, মরদেহ হাসপাতালে রেখে পালালেন প্রেমিক

ভারতের মধ্যপ্রদেশে ২১ বছর বয়সী মডেল খুশবু আহিরওয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে সিহোর জেলায় ভৈনসাখেদির একটি হাসপাতালের সামনে থেকে তার মরাদেহ উদ্ধার করা হয়। প্রেমিক তাকে হাসপাতালে রেখে পালিয়ে যান বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ওই হাসপাতালে চিকিৎসকরা জানান, খুশবুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পরিবারের অভিযোগের পর তার লাশ ভোপালের গান্ধী মেডিকেল কলেজে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত চলছে।

হাসপাতালের বাইরে ভেঙে পড়েন খুশবুর মা লক্ষ্মী আহিরওয়ার। কান্নাজড়িত কণ্ঠে তিনি অভিযোগ করেন, তার মেয়ে খুশবুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ওর পুরো শরীরে নীল দাগ দেখেছি। মুখ ফুলে গেছে। আমার মেয়েকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।’

মুখ্যমন্ত্রী ড. মোহন যাদবের কাছে দ্রুত তদন্ত ও বিচার দাবি জানিয়েছেন খুশবুর বোন। তিনি বলেন, ‘আমার বোনকে মেরে ফেলা হয়েছে। তার শরীরজুড়ে আঘাতের দাগ। মুখ্যমন্ত্রীকে বলব, এই ঘটনা আপনার এলাকার। দয়া করে ব্যবস্থা নিন। আমার বোনের ন্যায়বিচার হওয়া প্রয়োজন।’
মডেলের রহস্যজনক মৃত্যু, মরদেহ হাসপাতালে রেখে পালালেন প্রেমিক

মডেলের রহস্যজনক মৃত্যু, মরদেহ হাসপাতালে রেখে পালালেন প্রেমিক

পরিবারের দাবি, খুশবু গত তিন বছর ধরে ভোপালে থাকতেন। এছাড়া ২৭ বছর বয়সী এক যুবক কাসিমের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। কাসিমই তাকে হাসপাতালে রেখে পালিয়েছেন।

পুলিশ জানায়, উজ্জয়িনী থেকে ভোপাল ফেরার পথে খুশবুর অবস্থা খারাপ হয়। তখন কাসিম তাকে হাসপাতালে আনলেও অচেতন দেখে পালিয়ে যায়। কাসিমকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, খুশবুর শরীরে পাওয়া আঘাতের চিহ্নগুলো মারধর ও সম্ভাব্য যৌন নির্যাতনের দিকেই ইঙ্গিত করছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি। যৌন নির্যাতন ও হত্যা-সব দিক থেকেই তদন্ত চলছে।’

ইনস্টাগ্রামে ডাইমন্ডগার্ল৩০ নামে পরিচিত খুশবু ছিলেন স্থানীয় এক উঠতি মডেল। গ্ল্যামারাস ফটোশুট, ব্র্যান্ড শুট এবং বিভিন্ন কোলাবোরেশন করে তিনি অনলাইনে জনপ্রিয়তা পেয়েছিলেন। বিএ প্রথম বর্ষে পড়া ছেড়ে দিয়ে তিনি ভোপালে পার্টটাইম কাজ করতেন এবং মডেলিং ক্যারিয়ার গড়ার চেষ্টা করছিলেন। সূত্র: এনডিটিভি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status