ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
মোংলা উপজেলা পানি কমিটির আয়োজনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
মনির হোসেন, মোংলা
প্রকাশ: Tuesday, 11 November, 2025, 8:08 PM

মোংলা উপজেলা পানি কমিটির আয়োজনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোংলা উপজেলা পানি কমিটির আয়োজনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোংলা উপজেলা পানি কমিটির সামুদ্রিক জীববৈচিত্র্য সরক্ষণ, সংশ্লিষ্ট আইন ও বিধিমালা, খাসজমি ও জলমহাল সংক্রান্ত আইন এবং সামাজিক নিরাপত্তা জাল কর্মসূচী বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায়  ১১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় প্রেস ক্লাব মিলনায়তনে বাগেরহাট জেলার মোংলা উপজেলায় উপজেলা পানি কমিটির ‘সামুদ্রিক জীববৈচিত্র্য সরক্ষণ, সংশ্লিষ্ট আইন ও বিধিমালা, খাসজমি ও জলমহাল সংক্রান্ত আইন এবং সামাজিক নিরাপত্তা জাল কর্মসূচী’ বিষয়ক দক্ষতা উন্নয়ণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায়  উপজেলা পানি কমিটির ‘সামুদ্রিক জীববৈচিত্র্য সরক্ষণ, সংশ্লিষ্ট আইন ও বিধিমালা, খাসজমি ও জলমহাল সংক্রান্ত আইন এবং সামাজিক নিরাপত্তা জাল কর্মসূচী’ বিষয়ক দক্ষতা উন্নয়ণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মোংলা উপজেলা পানি কমিটির সভাপতি মোঃ নুর আলম শেখ প্রশিক্ষণ উদ্বোধন করেন। 

প্রশিক্ষণ পরিচালানা করেন মোঃ মিজানুর রহমান, এ্যাডভোকেসী অফিসার, ফিশনেট প্রকল্প, উত্তরণ।  উপজেলা পানি কমিটির  ১৯ জন সদস্য প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ  নাঈমুদ্দিন খান একটি সেশন পরিচালনা করেন। প্রশিক্ষনে সার্বিক সহায়তা করেন মোঃ মোখলেছুর রহমান, এরিয়া ম্যানেজার, ফিশনেট প্রকল্প, উত্তরণ, মোংলা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status