|
সোনারগাঁয়ে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে বিএনপির নেতাকর্মীরা। পরে মোগরাপাড়া চৌরাস্তার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিপুদী চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি মো. আজহারুল ইসলাম মান্নান বক্তব্য রাখেন। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে পুরনো কায়দায় আগুন সন্ত্রাসে মেতে উঠেছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা যানবাহন ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করছে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিস্টদের যে কোনো নাশকতা রোধে সজাগ রয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, সাবেক পৌর কমিশনার মোতালেব হোসেন, যুবদল নেতা রাকিব হাসান, কাউসার আহমেদ, সাদিকুর রহমান সেন্টু, আরিফ হোসেন বাবুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। জোরদার করা হয়েছে নিয়মিত টহল কার্যক্রম। তবে এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর বা নাশকতার ঘটনা ঘটেনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
