|
শ্রীবরদীতে টেকসই সমাজ বিনির্মাণ ও নারী অধিকার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
রাকিবুল হাসান খোকন, শেরপুর
|
![]() শ্রীবরদীতে টেকসই সমাজ বিনির্মাণ ও নারী অধিকার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মেহেদী হাসান,ভয়েস অব পুওর পিপল এর নির্বাহী পরিচালক জিয়াউর রহমান মুন্না। আরো বক্তব্য রাখেন নবগঠিত কমিটির পৌর বিএনপির সদস্য সচিব এস এম সোহান, উপজেলা মহিলা দলের সভাপতি উম্মে হাবিবা,অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসান ফরহাদ, উপস্থিত ছিলেন কবি আবুল কালাম, মোঃ জামান মিয়া, সাংবাদিক বিল্লাল হোসেন সোহাগ, সাংবাদিক রাকিবুল হাসান খোকন, এসময় আলোচনা উঠে আসে নারীর ক্ষমতায়নকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া। নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা বিস্তার কিংবা পরিবেশ সংরক্ষণ সম্ভব নয়। নারীর ক্ষমতায়নকে কেবল সামাজিক আন্দোলন নয়, বরং জাতীয় উন্নয়নের কৌশল হিসেবে বিবেচনা করা উচিত। এজন্য প্রয়োজন নারীর শিক্ষার সুযোগ বৃদ্ধি, প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করা এবং আইনগত সুরক্ষা আরও শক্তিশালী করা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
