ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
তাড়াশে গোপনে মাদ্রাসার কমিটি গঠন, ইউএনও’র কাছে অভিযোগ
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Thursday, 13 November, 2025, 5:43 PM

তাড়াশে  গোপনে মাদ্রাসার কমিটি গঠন, ইউএনও’র কাছে  অভিযোগ

তাড়াশে গোপনে মাদ্রাসার কমিটি গঠন, ইউএনও’র কাছে অভিযোগ

শিক্ষা বোর্ডের নির্দেশনা উপেক্ষা ও গোপনে তাড়াশের  ঝুরঝুড়ি লক্ষীপুর মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ এবং অনিয়ম তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে গত (১০ নভেম্বর) লিখিত অভিযোগ করেছেন শিক্ষার্থী অভিভাবক মো. মনিরুজ্জামান মনি।

ঝুরঝুড়ি লক্ষীপুর মহিলা দাখিল মাদ্রসার সুপার সুপার মজিবর রহমান ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হোসেনসহ একটি প্রভাবশালী মহল পকেট কমিটি গঠন করছেন বলে সরকারী বিভিন্ন দফতরে অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ নিয়ে ওই এলাকাবাসী শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।  অবিলম্বে পকেট কমিটি বাতিল করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

অভিযোগে জানা যায়, ঝুরঝুড়ি  লক্ষীপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মজিবর রহমান তার নিকট আত্বীয় মোঃ নাজমুল হোসেন কে সভাপতি করার জন্য ম্যানেজিং কমিটি গঠনের জন্য কোন প্রকার তফসিল ও ছাত্রী ও অভিভাবকদের না জানিয়ে নিজের পছন্দ মত অভিভাবক সদস্য, বিদ্যুৎসাহী, শিক্ষক প্রতিনিধি নিয়োগ দিয়েছেন, এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

শিক্ষার্থী অভিভাবক মনিরুজ্জামান বলেন, ‘আমরা চাই মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিয়ম অনুযায়ী তফশিল ঘোষণা করে নির্বাচনের মাধ্যমে গঠিত হোক।’ 

তবে মাদ্রাসার সুপার মজিবর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন,সকল নিয়োগ কানুন মেনেই কমিটি গঠন করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম জানান, মাদ্রাসার সুপার মাদ্রাসায় বসে অভিভাবক সদস্য,ও শিক্ষক প্রতিনিধি নিয়োগ দিয়েছেন। সেই মোতাবেক প্রতিনিধিদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা নিবার্হী কর্মকর্তা নুশরাত জাহান জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status