ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
গাসিকের সাবেক কাউন্সিলর আ.লীগ নেতা কাজল গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 13 November, 2025, 5:45 PM

গাসিকের সাবেক কাউন্সিলর আ.লীগ নেতা কাজল গ্রেফতার

গাসিকের সাবেক কাউন্সিলর আ.লীগ নেতা কাজল গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একাধিক হত্যা মামলার পলাতক আসামি এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর মীর ওসমান গনি কাজলকে (৪০) রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১২ নভেম্বর) র‍্যাব-১-এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে। রাতে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানায় হস্তান্তর করার কথা রয়েছে।

কাজলের পরিচয় ও মামলার বিবরণ
গ্রেফতার হওয়া মীর ওসমান গনি কাজল গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। একই সঙ্গে তিনি মহানগর আওয়ামী যুবলীগের একজন প্রভাবশালী নেতা ও আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও বেশ পরিচিত। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন ও হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন এবং ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে যান আ'লীগের এই নেতা।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। তিনি জানান, র‍্যাব-১ এর একটি টিম নজরদারির মাধ্যমে রাজধানীর উত্তরা থেকে কাজলকে গ্রেফতার করেছে। কাজলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের হত্যার একাধিক মামলা রয়েছে। এর মধ্যে শুধু গাছা থানাতেই তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্যমতে, প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status