|
সৌদি আরবে দীঘির রুমে গোপনে রেখে গেলেন চিঠি, কী লেখা ছিল চিঠিতে?
নতুন সময় ডেস্ক
|
![]() সৌদি আরবে দীঘির রুমে গোপনে রেখে গেলেন চিঠি, কী লেখা ছিল চিঠিতে? সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে চলমান ষষ্ঠ ‘রিয়াদ সিজন’-এর অংশ হিসেবে গত ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ কালচার’ পর্ব। এই আন্তর্জাতিক আয়োজনে মঞ্চ মাতানোর কথা রয়েছে দীঘির। এছাড়াও শিল্পী আসিফ আকবর ও মনির খানও সেখানে অংশগ্রহণ করছেন। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দীঘি তার ফেসবুক অ্যাকাউন্টে পরিচ্ছন্নতাকর্মীর লেখা চিঠিটি প্রকাশ করেন। চিঠিতে শুধু একটি লাইন লেখা ছিল ‘আপু আপনার সাথে দেখা করতে পারব?’ সামাজিক মাধ্যমে চিঠিটি প্রকাশ করে দীঘি তার অনুভূতি প্রকাশ করেন। তিনি লেখেন, ‘সকালে হোটেল থেকে বের হওয়ার সময় রিসেপশনে বলে গিয়েছিলাম আমার রুমটা পরিষ্কার করে রাখতে। অনেক কেনাকাটা করে রুমে ঢুকে দেখি আমার টেবিলে একটা ছোট চিরকুট রাখা। সম্ভবত যিনি রুম ক্লিন করেছিলেন, তিনি বাঙালি। এই ডিজিটাল আর সোশ্যাল মিডিয়ার যুগে কেউ এভাবে একটু দেখা করতে চাচ্ছে, ব্যাপারটা খুব মিষ্টি লাগলো।’ দীঘি আরও বলেন, ‘এই নোটের মাধ্যমে আবারও নতুন করে উপলব্ধি করলাম, ভালোবাসা এখনও চিঠিতে বসবাস করে। আর আমার এমন ভক্তদের জন্য এখনও নিজের পায়ে দাঁড়িয়ে আছি। তাদের এই ভালোবাসাটা আজীবন চলমান থাকুক।’ দীঘির এই পোস্টে মডেল ও অভিনেত্রী বারিশা হক মন্তব্য করেছেন, ‘অবশ্যই দেখা করা উচিত’। এছাড়াও অগণিত ভক্ত-অনুরাগী তাদের ভালোবাসা ও শুভকামনা জানিয়ে মন্তব্য করছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
