ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
৩ কোটি টাকা, ব্যক্তিগত উড়োজাহাজসহ আরও যা যা পান একজন মিস ইউনিভার্স
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 November, 2025, 2:28 PM

৩ কোটি টাকা, ব্যক্তিগত উড়োজাহাজসহ আরও যা যা পান একজন মিস ইউনিভার্স

৩ কোটি টাকা, ব্যক্তিগত উড়োজাহাজসহ আরও যা যা পান একজন মিস ইউনিভার্স

থাইল্যান্ডের ব্যাংকক ও ফুকেটে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। সেখানে ইতিমধ্যে আলোচনায় আছেন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। মিস ইউনিভার্সের বার্ষিক বাজেট ১০০ মিলিয়ন ডলার। বিজয়ী হওয়ার পরবর্তী এক বছর মিস ইউনিভার্সের সব খরচ বহন করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। চলুন দেখে নেওয়া যাক, প্রতিযোগিতার বিজয়ী কী পান।

১. টাকা
মিস ইউনিভার্সকে এক বছরের বেতন হিসেবে আড়াই লাখ ডলারের চেক দেওয়া হয়, টাকার অঙ্কে যা ৩ কোটির বেশি।

২. নিউইয়র্কে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট
মিস ইউনিভার্সের বিজয়ীকে এক বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি মিস ইউনিভার্স সংগঠনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকতে দেওয়া হয়। অবশ্য যুক্তরাষ্ট্রের মিস ইউনিভার্সের বিজয়ীরা সেখানে পাকাপাকিভাবে থাকার সুযোগ পান।
৩ কোটি টাকা, ব্যক্তিগত উড়োজাহাজসহ আরও যা যা পান একজন মিস ইউনিভার্স

৩ কোটি টাকা, ব্যক্তিগত উড়োজাহাজসহ আরও যা যা পান একজন মিস ইউনিভার্স

সুন্দরী প্রতিযোগিতায় তাঁর যাত্রা শুরু হয়েছিল ২০১৮ সালে, তাবাস্কোর ‘ফ্লোর দ্য অরো’ জেতার মাধ্যমে। ২০২৫ সালে এসে সেই ফাতিমা জিতে নিলেন মিস মেক্সিকো খেতাব

৩. ব্যক্তিগত উড়োজাহাজ
মিস ইউনিভার্স বিজয়ীকে পরবর্তী এক বছর বাজার করা, রান্না, খাওয়া, পোশাক, প্রসাধনসামগ্রী বা অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না। একটি ব্যক্তিগত উড়োজাহাজ দেওয়া হয়।

সেটিতে করে তিনি বিশ্বের যেকোনো প্রান্তে ঘুরে বেড়াতে পারেন। আগে থেকে কেবল মিস ইউনিভার্স কর্তৃপক্ষকে জানিয়ে অনুমোদন নিতে হয়। প্রতিটি সফরের হোটেল খরচ, খাওয়া, ফটোশুট বা প্রেস মিটিংয়ের আয়োজন করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

তবে শর্ত থাকে যে যেখানেই যান না কেন, মিস ইউনিভার্সের পক্ষ থেকে কিছু দাতব্য কাজে অংশ নিতে হবে। এর বাইরে মিস ইউনিভার্সের বিজয়ী ব্যক্তিগতভাবে কোনো কনসার্ট, ইভেন্ট, ফ্যাশন শো, অ্যাওয়ার্ড শো, পার্টি বা সিনেমার প্রদর্শনীতে যেতে চাইলেও মিস ইউনিভার্স কর্তৃপক্ষ সব ব্যবস্থা করে দেয়।

এককথায়, বিজয়ী হওয়ার পরবর্তী এক বছর মিস ইউনিভার্স স্বপ্নের মতোই জীবনযাপনের সুযোগ পান।

মিস ইউনিভার্স কি মুকুটটি রেখে দিতে পারেন

৭৪ বছরে ৯ বার মিস ইউনিভার্স বিজয়ীর মুকুটের নকশা বদলেছে। ২০২২ সালে নতুন একটি প্রতিষ্ঠান সংগঠনটির একটা বড় শেয়ার কিনে নেওয়ার পর লেবানিজ লাক্সারি ব্র্যান্ড ‘মৌওয়াদ জুয়েলারি’র সঙ্গে মিস ইউনিভার্সের চুক্তি নবায়ন হয়।

মিস ইউনিভার্সের বিজয়ীর জন্য উন্মোচন করা হয় নতুন মৌওয়াদ মুকুট। এর নাম ‘ফোর্স অব গুড’। এই মুকুটে ছিল ১১০ ক্যারেট নীলকান্তমণি ও ৪৮ ক্যারেট সাদা হীরা। মৌওয়াদের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মুকুটটির মূল্য প্রায় ৫ দশমিক ৭৫ মিলিয়ন ডলার বা ৬৭ কোটি ১৭ লাখ টাকা।
৩ কোটি টাকা, ব্যক্তিগত উড়োজাহাজসহ আরও যা যা পান একজন মিস ইউনিভার্স

৩ কোটি টাকা, ব্যক্তিগত উড়োজাহাজসহ আরও যা যা পান একজন মিস ইউনিভার্স

২০২৪ সালের মিস ইউনিভার্সের মুকুটটির নাম ছিল ‘লুমিয়ের দে আফিনি’। তৈরি করেছিল ফিলিপাইনভিত্তিক জুয়েলারি ব্র্যান্ড ‘জুয়েলমার’। পুরোপুরি হাতে তৈরি মুকুটটিতে ব্যবহার করা হয়েছিল ফিলিপাইনের জাতীয় রত্ন হিসেবে পরিচিত দুর্লভ সোনালি মুক্তা। এর কেন্দ্রে ছিল একটি বড় সোনালি মুক্তা আর চারপাশে আরও ২২টি সোনালি মুক্তা, সঙ্গে ছিল বেশ কিছু প্রাকৃতিক হীরকখণ্ড।

এবার আসি প্রশ্নের উত্তরে। মিস ইউনিভার্স কি আজীবন এই মুকুট নিজের কাছে রেখে দিতে পারেন? উত্তর হলো, ‘না’। তিনি কেবল এক বছরের জন্য মুকুটটি নিজের কাছে রাখতে পারেন। পরের বছর তিনি নতুন বিজয়ীর মাথায় মুকুটটি পরিয়ে দেন।

তবে মিস ইউনিভার্সের বিজয়ীকে পাকাপাকিভাবে একটি রেপ্লিকা মুকুট দেওয়া হয়। রেপ্লিকা বলে সেটির দামও নেহাত কম নয়, ১৫–২০ হাজার ডলার বা ১৮–২৪ লাখ টাকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status