|
ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে রবিবার রাতে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত নয়ন মিয়া ওই একই গ্রামের জুলহাস উদ্দিনের পুত্র। এ সময় তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং ৪ প্যাকেট সিসা উদ্ধার করা হয়। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে মাদক সহ হাতেনাতে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
