|
পাকিস্তানি সেনাদের হামলায় আফগানিস্তানে চারজন নিহত
নতুন সময় ডেস্ক
|
![]() পাকিস্তানি সেনাদের হামলায় আফগানিস্তানে চারজন নিহত গত অক্টোবর থেকেই উত্তপ্ত হয়ে আছে পাক-আফগান সীমান্ত। ওই মাসে ব্যাপক সংঘর্ষে দুই শতাধিক মানুষ নিহত হন। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংঘাত থামে। দুইদিন আগে সৌদি আরবে আবারও শান্তি আলোচনায় বসে দুই দেশ। কিন্তু এতে কোনো ব্রেকথ্রু পাওয়া যায়নি। এরপরই গতকাল রাতে আবারও গোলাগুলির ঘটনা ঘটল। কন্দাহার প্রদেশের বোলদাক বিভাগের গভর্নর চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। গতকাল রাতে কোন দেশ আগে গুলি করেছে সেটি এখনো নিশ্চিত নয়। তবে প্রথম গুলির জন্য দুই দেশই একে-অপরকে দোষারোপ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশারফ জাইদি দাবি করেছেন, চামান সীমান্তে বিনা উস্কানিতে প্রথমে গুলি করেছে আফগান সেনারা। আফগানিস্তানের কান্দাহারের তথ্য বিভাগের প্রধান আলী মোহাম্মদ হাকমাল বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, পাকিস্তানি সেনারা হালকা ও ভারী কামান দিয়ে হামলা চালিয়েছে। কামানের গোলা বেসামরিক মানুষের বাড়িতে আঘাত হেনেছে। দুই পক্ষই সংঘর্ষ থামাতে সম্মত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা;গ্রেফতার-২
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
