|
আফগান ক্রিকেটারের প্রেমে হট ডিভা আরশি! সামনে বিয়ের রসায়ন
নতুন সময় ডেস্ক
|
![]() আফগান ক্রিকেটারের প্রেমে হট ডিভা আরশি! সামনে বিয়ের রসায়ন একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আফগান ক্রিকেটার আফতাব আলমের সঙ্গে ডেট করছেন আরশি খান। যিনি একসময় নিজের হটনেস দিয়ে ঝড় তুলেছিলেন বিগ বস ১১-তে। এই দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আরশি এবং আফতাব দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে ডেটিং করছেন এবং তারা দু’জনেই বিয়ে করে তাদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে তারা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করতে পারেন। আরশি খান প্রায়ই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এহসান মাশির সঙ্গে তার ভিডিয়োগুলোর জন্য শিরোনামে থাকেন। অনেক সময় তাদের সম্পর্কের খবরও লাইমলাইটে আসে। তবে আরশি সাফ জানিয়ে দিয়েছেন, তাদের দু’জনের মধ্যে কোনও সম্পর্ক নেই। সংবাদমাধ্যমকে দেওয়া একাধিক সাক্ষাৎকারে আরশি খান প্রকাশ্যে বলেছেন যে, তিনি প্রায়ই মাশির সঙ্গে যুক্ত হন, তবে পুরোটাই কাজের সূত্রে। তিনি জোর দিয়ে বলেন, তারা কেবলই বন্ধু। জানা গেছে, ১৯৮৯ সালে ভোপালে জন্মগ্রহণ করেন আরশি খান। অর্থাৎ তার বয়স এখন ৩৬। অভিনেত্রী, মডেল এবং ইন্টারনেট সেলিব্রিটি হিসেবে পরিচিত আরশি। ‘বিগ বস সিজন ১১’ এবং ‘বিগ বস ১৪’-এ দেখা গিয়েছিল তাকে। শুধু তাই নয়, ২০১৯ সালের মুম্বাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান করেছিলেন। ২০১৫ সালে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির সঙ্গে সম্পর্ক রয়েছে বলে দাবি করে তুমুল বিতর্ক বাধিয়ে দেন আরশি। নিজেকে আফ্রিদির প্রেমিকা হিসেবেও দাবি করেছিলেন তিনি। গর্ভে আফ্রিদির সন্তান রয়েছে বলেও দাবি করে বসেন। যদিও পাকিস্তানি ক্রিকেটার সেসবে পাত্তাও দেননি। বিষ, সাবিত্রী দেবী কলেজ অ্যান্ড হসপিটাল-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন আরশি খান। দ্য লাস্ট এমপারোর নামে একটি বলিউড সিনেমাতেও তাকে দেখা গেছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
