ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ভিভো এক্স৩০০ প্রো, ফটোগ্রাফির ডিএসএলআরের অভিজ্ঞতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 6 December, 2025, 4:43 PM

ভিভো এক্স৩০০ প্রো, ফটোগ্রাফির ডিএসএলআরের অভিজ্ঞতা

ভিভো এক্স৩০০ প্রো, ফটোগ্রাফির ডিএসএলআরের অভিজ্ঞতা

ভ্রমণ, প্রফেশনাল ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফির জন্য এখন আর ডিএসএলআর বহন করার ঝক্কি নয় ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স৩০০ প্রো–ই যথেষ্ট বলেই মনে করছেন প্রযুক্তিবিদরা। মোবাইল ফটোগ্রাফির পরবর্তী ধাপকে আরও এগিয়ে নিতে ভিভো বাজারে এনেছে এই শক্তিশালী স্মার্টফোন, যেখানে রয়েছে জাইস অপটিকস, নতুন অরিজিন ওএস, উন্নত প্রসেসর এবং প্রিমিয়াম ডিজাইন।

ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ ২০০ মেগাপিক্সেল জাইস এপিও টেলিফটো ক্যামেরা। এর আল্ট্রা-সেন্সিং সেন্সর এবং সিআইপিএ ৫.৫–রেটেড গিম্বেল স্টেবিলাইজেশন দূরবর্তী দৃশ্যকে স্থির ও অতিরিক্ত পরিষ্কারভাবে ধারণ করতে সক্ষম। জাইস গিম্বেল ক্যামেরা ও এলওয়াইটি–৮২৮ সেন্সর একসঙ্গে কাজ করে মানুষের চোখে দেখা প্রাকৃতিক দৃশ্যের কাছাকাছি অভিজ্ঞতা তৈরি করে।

এছাড়া ৫০ মেগাপিক্সেল জাইস ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ফ্রন্ট ক্যামেরা সেলফি ও সাধারণ ছবিতে উচ্চমানের ডিটেইল প্রদান করে। ভিডিও রেকর্ডিংয়ে রয়েছে স্টেজ মোড ২.০, যেখানে ৪কে ভিডিও, মোশন ফ্রিজ এবং ডুয়াল-ভিউ ভিডিও সুবিধা রয়েছে। সেকেন্ডে ১২০ এফপিএস ডলবি ভিশন ভিডিও এবং ৬০ এফপিএস পোর্ট্রেট ভিডিও উইথ বিউটি এফেক্টস—ভিডিওগ্রাফারদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলছে।

ফটোগ্রাফিতে আরও উন্নত ফলাফলের জন্য ভিভো যুক্ত করেছে ডেডিকেটেড ভিএস১ প্রো ইমেজিং চিপ, যা দ্রুত ইমেজ প্রসেসিংয়ের পাশাপাশি কম নয়েজে উন্নত পোর্ট্রেট আউটপুট দেয়। ভিভো জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট ব্যবহার করে দূরের বিষয় ধারণে আরও প্রফেশনাল লুক পাওয়া যায়।

নতুন অরিজিন ওএস ৬ ফোনটিকে করেছে আরও দ্রুত, স্মুথ ও ল্যাগ ফ্রি। ভিভো অফিস কিট, ওয়ার্কস্পেস ও নোটস মাল্টি-ডিভাইস কানেক্টিভিটিকে সহজ করে এবং ওয়ান-ট্যাপ ট্রান্সফার দ্রুত ফাইল বিনিময়ে বিশেষ সুবিধা দেয়। নিরাপত্তার জন্য আছে প্রাইভেট স্পেস ফিচার।

পারফরম্যান্সে এক্স৩০০ প্রো সেরা পর্যায়ে উঠেছে ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর ও ভিথ্রি ইমেজিং চিপের সমন্বয়ে। দ্রুত রেন্ডারিং, দ্রুত ক্যামেরা রেসপন্স ও শক্তিশালী গেমিং পারফরম্যান্স ফোনটির প্রধান শক্তি। ৬৫১০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ এবং ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং দীর্ঘ সময় ব্যবহারেও নিশ্চিন্ত রাখে।

৬.৭৮ ইঞ্চির জাইস মাস্টার কালার ডিসপ্লে, আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং এবং থ্রিডি আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ভেজা আঙুলেও দ্রুত আনলকের সুবিধা দেয়। ইউনিবডি ভেলভেট গ্লাস ডিজাইনে ফোনটি পাওয়া যাচ্ছে ডিউন ব্রাউন ও ফ্যান্টম ব্ল্যাক রঙে।

১৬ জিবি + ৫১২ জিবি ভ্যারিয়েন্টে এক্স৩০০ প্রোর মূল্য ১,৪৯,৯৯৯ টাকা এবং জাইস টেলিফটো এক্সটেন্ডার কিটের দাম ২৮,৯৯৯ টাকা। বর্তমানে ফোনটির প্রি-অর্ডার চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status