|
শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডনযাত্রা : ডা. জাহিদ
নতুন সময় ডেস্ক
|
![]() শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডনযাত্রা : ডা. জাহিদ আজ শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এই কথা জানান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। এ ছাড়া মেডিক্যাল বোর্ড এবং সিনিয়র চিকিৎসকরা নজর রাখছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ আরো বলেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য কাতার সরকার এয়ার অ্যাম্বুল্যান্স প্রদান করা কথা ছিল। কিন্তু তাদের এয়ার অ্যাম্বুল্যান্সে কারিগরি ত্রুটি থাকায় সেটি আসেনি। তবে সেই অ্যাম্বুল্যান্স এলেও তখন খালেদা জিয়া ফ্লাই করার অবস্থায় ছিলেন না বলে মেডিক্যাল বোর্ড জানিয়েছিল। তিনি আরো বলেন, এখন পর্যন্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে বেগম জিয়াকে বিদেশে কবে নিয়ে যাওয়া হবে। তবে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত দেবে তাকে নেওয়া যাবে তখনই আমরা তাকে বিদেশে নিয়ে যাব। এ ছাড়া খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর পাশাপাশি গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
