চট্টগ্রামে 'বিয়ের পানসল্লা' বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ Inbox
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 6 December, 2025, 8:03 PM
চট্টগ্রামে 'বিয়ের পানসল্লা' বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ Inbox
চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ের 'পানসল্লা' বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মুছা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম বাবু (৪২) ওই বাড়ির বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে। তিনি উপজেলার নাজিরহাট স্টেশন এলাকার ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ওই বাড়িতে একটি বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠক বা ‘পানসল্লা’ চলছিল। বৈঠকের একপর্যায়ে জেঠাতো ভাই বাবুর সঙ্গে তার চাচাতো ভাই জসিমের (৪৮) বাগবিতণ্ডা হয়। এর জেরে জসিম ঘর থেকে ছুরি এনে বাবুর গলায় আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হামলার সময় বাবুকে বাঁচাতে এগিয়ে গেলে তার ভাই ইমরুল হোসেন বাচ্চু (৩৫) ও আরেক চাচাতো ভাই ইমনকেও (২১) ছুরিকাঘাত করেন জসিম।
পরে স্থানীয়রা বাবুকে উদ্ধার করে নাজিরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত জসিমকে আটক করে একটি হোটেলে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।