|
চাঁদপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ইমামের লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() চাঁদপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ইমামের লাশ উদ্ধার এতিমখানার বাবুর্চি জানান, শনিবার জোহরের নামাজের পর নদীতে গোসল করতে গিয়েছেন। আছরের নামাজের সময় হয়ে গেছে হুজুর আসছে না। পরে আমি নদীর পাড়ে এসে দেখি হুজুরের জুতা, সাবান, লুঙ্গি, গামছা ও গেঞ্জি পড়ে আছে। বিষয়টি আমি এতিমখানার সেক্রেটারি মাও. মো. আবদুর রহমানকে জানাই। তিনি ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও মডেল থানার পুলিশকে জানান। এতিমখানার সেক্রেটারি আব্দুর রহমান বলেন, ঘটনাটি জানতে পেরে আমি থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসকে জানিয়েছি। গতকাল রাত ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে ইমাম সাহাবকে খুঁজে পাননি। দুপুরে লাশ পেয়ে দাফনের ব্যবস্থা করেছি। চাঁদপুর মডেল থানার ওসি মিন্টু দত্ত বলেন, এ বিষয়ের থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
