|
হোয়াইট হাউসে গুলিবর্ষণ, কারা ছিলেন প্রধান টার্গেট ?
নতুন সময় ডেস্ক
|
![]() হোয়াইট হাউসে গুলিবর্ষণ, কারা ছিলেন প্রধান টার্গেট ? মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, হামলাকারী প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করেই হামলার পরিকল্পনা করেছিল। এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও থাকতে পারেন। রোববার (২৬ এপ্রিল) রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শনিবার ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এক ব্যক্তি শটগান দিয়ে গুলি চালায়। এ সময় এক সিক্রেট সার্ভিস সদস্য আহত হন। তবে তিনি বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় প্রাণে বেঁচে যান। ঘটনার পরপরই ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে নিরাপত্তা বাহিনী হামলাকারীকে আটক করতে সক্ষম হয়। কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি ট্রেনে করে লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো হয়ে ওয়াশিংটনে আসে। তার কাছে শটগান ছাড়াও অন্যান্য অস্ত্র ছিল বলে জানা গেছে। হামলাকারীর বিরুদ্ধে ফেডারেল কর্মকর্তার ওপর হামলা, আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন ব্ল্যাঞ্চ। তবে এ ঘটনার সঙ্গে বিদেশি কোনো সংযোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক হামলার চেষ্টা হয়েছে। এ ঘটনাটি সেই ধারাবাহিকতার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
