|
টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে ‘কলা ইমরান’ গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
|
![]() টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে ‘কলা ইমরান’ গ্রেফতার পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ইমরান হোসেন নরসিংদী জেলার মনোহরদী থানার হাতিরদিয়া এলাকার জিনু মিয়ার ছেলে। তিনি টঙ্গীর দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। দীর্ঘদিন ধরে টঙ্গীর চেরাগ আলী মার্কেট, শৈলারগাতী, হকের মোড়, হিমার দিঘি ও আশপাশের এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দত্তপাড়া কলাবাগান হিমার দিঘি এলাকায় সম্প্রতি এক ভাঙারি ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে নগদ অর্থ লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে র্যাবের সহায়তায় অভিযান চালিয়ে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, গ্রেফতার হওয়া ইমরানের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একাধিক মামলা রয়েছে। চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
