|
কাহারোলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() কাহারোলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খেলা উদ্বোধন করেন, দিনাজপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এর প্রতিনিধি হিসেবে কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ জিন্নাত আলী, সহকারী শিক্ষা অফিসার মোঃ সিরাজ উদ্দিন, রামচন্দ্র পুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, কামোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। ![]() কাহারোলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। তারা আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্ট থেকে ভবিষ্যতে অনেক প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। ![]() কাহারোলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টের বাকি খেলাগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
