ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
সামাজিক দায়বদ্ধতায় এগিয়ে হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব, মাগুরায় মানবিক কর্মসূচি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 11 January, 2026, 1:01 PM

সামাজিক দায়বদ্ধতায় এগিয়ে হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব, মাগুরায় মানবিক কর্মসূচি

সামাজিক দায়বদ্ধতায় এগিয়ে হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব, মাগুরায় মানবিক কর্মসূচি

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অংশ হিসেবে হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব ২০২৫–২৬ (Hult Prize at ULAB 2025–26) মাগুরায় একটি মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেছে। করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) প্রকল্প ‘প্রজেক্ট বিনিথ দ্য সেম স্কাই’-এর আওতায় শনিবার (১০ জানুয়ারি) মাগুরা জেলার হাজিপুর গ্রামে এই উদ্যোগটি সফলভাবে সম্পন্ন হয়। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে সোয়ান গ্রুপ ও টুয়েলভ ক্লোথিং।

এই মানবিক উদ্যোগের মাধ্যমে মাগুরা জেলার হাজিপুর ইউনিয়নের হাজিপুর, বাড়িয়ালা, শ্রীমন্তপুর ও ফুলবাড়ী গ্রামের সুবিধাবঞ্চিত মানুষদের পাশাপাশি হাজিপুর মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের তীব্রতা থেকে রক্ষা ও কিছুটা স্বস্তি পৌঁছে দিতে শিশু ও স্থানীয় কমিউনিটির সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

সিএসআর প্রকল্পটির নেতৃত্ব দেন হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব ২০২৫–২৬-এর ক্যাম্পাস ডিরেক্টর সালমান আল ফারসি। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি টিম লিড (ইন্টারনাল অ্যাফেয়ার্স) ইউছুফ আবদুল্লাহ তকী এবং অ্যাসোসিয়েট (লজিস্টিকস অ্যান্ড অপারেশন্স) সাজিদ হোসেন অন্তু। এছাড়া স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে পুরো কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় পর্যায়ে সহযোগিতা করেন অ্যাডভোকেট লুৎফুল হাকিম (নওরোজ), মো. তারিকুল ইসলাম (খোশরোজ), অধ্যাপক মো. জাহিদুল ইসলাম (দিলু) এবং অধ্যাপক মো. হাবিবুল হাকিম (শাহীন)।

শীতবস্ত্র গ্রহণের সময় গ্রামবাসীদের মুখে ফুটে ওঠা হাসি ও কৃতজ্ঞতাই ছিল এই উদ্যোগের সবচেয়ে বড় সাফল্য। আয়োজকদের মতে, মানবিক দায়বদ্ধতা থেকে নেওয়া এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status