|
রাঙ্গাবালীতে স্কুলছাত্রী আয়শা হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
মোঃ বাচ্চু, রাঙ্গাবালী
|
![]() রাঙ্গাবালীতে স্কুলছাত্রী আয়শা হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন বিক্ষোভ ও মানববন্ধনে নারী, শিশু, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে আয়শা হত্যার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বক্তব্য দেন আয়শার মা, বড় বোন, স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা বলেন, আয়শা ছিল শান্ত স্বভাবের ও মেধাবী ছাত্রী। ঘটনার দিন নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে তিন দিন পর নিজ বাড়ির রান্নাঘরের বারান্দা থেকে বস্তাবন্দি অবস্থায় আয়শার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই নির্মম ঘটনার বিচার না হলে সমাজে অন্যায়ের উৎসাহ বাড়বে বলে মন্তব্য করেন বক্তারা। তারা অবিলম্বে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, মামলার প্রধান অভিযুক্ত রুবেল প্যাদাকে দ্রুত ফাঁসির দণ্ড দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটানোর সাহস না পায়। একইসঙ্গে তারা দাবি করেন, আয়শার বাবা বাবুল প্যাদা নির্দোষ—তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। তাই তাকে হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান তারা। বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর এতদিন পেরিয়ে গেলেও মামলার বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নেই। এতে ভুক্তভোগী পরিবার চরম মানসিক যন্ত্রণায় দিন পার করছে। দ্রুত চার্জশিট প্রদান ও বিচারিক কার্যক্রম শুরুর মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। বিক্ষোভ ও মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন। তবে দ্রুত বিচার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন আয়োজকরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
