|
ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজাসহ মাদককারবারী গ্রেফতার
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজাসহ মাদককারবারী গ্রেফতার পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম-এর নেতৃত্বে একদল পুলিশ সদস্য রবিবার (১১ জানুয়ারি) গভীর রাতে অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার সদর ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা বাজার এলাকার খামার গ্রামের বাসিন্দা সাজেদুল হকের ছেলে শাহীন আলম (২৬) কে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শাহীন আলম মাদক সংরক্ষণের বিষয়টি স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বসতবাড়ির একটি কক্ষের ছাদের ওপর লুকিয়ে রাখা অবস্থায় ভারতীয় ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম বলেন,গ্রেফতারকৃত ব্যক্তি একজন চিহ্নিত মাদককারবারী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
