|
সেনবাগে কুকুরের কামড়ে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
মোঃ ইব্রাহিম, সেনবাগ
|
![]() সেনবাগে কুকুরের কামড়ে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু নিহত জাকির হোসেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের কলআলা বাড়ির মো. রফিকের ছেলে এবং কাবিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় নেতা ছিলেন। সোমবার সকাল ১০টার দিকে মরহুমের লালপুর গ্রামস্থ নিজ বাড়ির দরজায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।কাবিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি সামছুল হক সামু সোমবার দুপুরে পরিবারের সদস্যদের বরাতে জানান, প্রায় এক মাস আগে মো. জাকির হোসেনকে একটি কুকুর কামড় দেয়। কিন্তু বিষয়টি তিনি গুরুত্ব দেননি। পরে রোববার সকাল থেকে তাঁর শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা দিলে বিষয়টি জানাজানি হয়। পরিবারের লোকজন তাঁর কাছে যেতে চাইলে তিনি কাউকে কাছে যেতে নিষেধ করেন। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তিনি মৃত্যুবরণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
