|
আপনারাই আমার কমিটি, আপনারাই আমার নেতাকর্মী : রুমিন ফারহানা
আমজাদ হোসেন, সরাইল
|
![]() আপনারাই আমার কমিটি, আপনারাই আমার নেতাকর্মী : রুমিন ফারহানা গণসংযোগকালে শাহবাজপুর বাসস্টেন্ডে এক পথ সভায় তিনি এলাকাবাসি ও কর্মী সমর্থকদের বলেন, আপনারা এলাকার সন্তান হিসেবে আমাকে হাঁস মার্কায় ভোট দিবেন। হাঁস মার্কা কোন বিশেষ দলের মার্কা না, হাঁস মার্কা আপনাদের মার্কা, আমার কাছে দলমতের কোন প্রার্থক্য নাই। ৪ লক্ষ ৯৫ হাজার ভোটার আছেন আমার কাছে আপনারা সবাই সমান। তিনি আরো বলেন, হাঁস মার্কায় ভোট হবে জনগণের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, উন্নয়নের লক্ষ্যে। যেহেতু আমার কোন দলের নেতাকর্মী নেই, কমিটি নেই, আপনারাই আমার নেতাকর্মী, আপনারাই আমার কমিটি। তাই আপনারা ১২ ফেব্রুয়ারী ভোর বেলা ভোট কেন্দ্রে যাবেন এবং রাতে ভোট গননা শেষ হলে কেন্দ্র ছাড়বেন। আপনারা যার যার ভোটকে পাহাড়ায় রাখবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
