ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে : মামুনুল হক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 24 January, 2026, 9:27 PM

জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র  দানা বাঁধতে শুরু করেছে : মামুনুল হক

জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে : মামুনুল হক

ছাত্র জনতার অংশগ্রহনে হওয়া জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র দানা বাধতে শুর করেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিশের আমীর মামুনুল হক। 

শনিবার  দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন। 
এ সময় তিনি বলেন, রক্ত দিয়ে দেড় সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত বিপ্লবকে ব্যর্থ করে দিতে পরাজিত সকল শক্তি বিপ্লব্রে বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। 

তিনি বলেন, কিছু মানুষের প্রকাশে জুলাই বিপ্লব ও গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়ার সৎ সাহস নাই। তাই তারা মানুষকে প্রকাশে গণভোটের পক্ষে ভোট দিতে বলেন, তারাই আবার  গোপনে গণভোটে না ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করে। জাতীয় রাজনীতিতে এ মোনাফিকি দেখতে চান না বলে মন্তব্য করেন মামুনুল হক। 

এছাড়া আগামী ১২ ফেব্র”য়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন ধরণের ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা না করতেও প্রশাসনের প্রতি কঠোর হুশিয়ারি দেন মামুনুল হক। আগামীতে আসলামী রাষ্ট্র গঠনের লক্ষে তিনি ১০ দলীয় জোট মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহবান  জানান। 

সমাবেশে প্রয়াত জামায়াত  নেতা দেলোয়ার হোসেন সাঈদী’র ছেলে পিরোজপুর- ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী  শামীম সাঈদী এবং পিরোজপুর -১ আসনে জামায়াত  মনোনীত  আরেক  প্রার্থী শামীমের ছোট ভাই মাসুদ সাঈদী,পিরোজপুর জেলা আমির মোঃ তাফাজ্জেল হোসেন ফরিদ।

জিয়াউল হক, পিরোজপুর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status