ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক নজরদারি থাকবে : জেলা প্রশাসক বরিশাল
আলতাফ হোসেন অনিক
প্রকাশ: Saturday, 24 January, 2026, 9:31 PM

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক নজরদারি থাকবে : জেলা প্রশাসক বরিশাল

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক নজরদারি থাকবে : জেলা প্রশাসক বরিশাল

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও নজরদারির মাধ্যমে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন বরিশাল জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোঃ খায়রুল আলম সুমন।

তিনি বলেন, “মানুষের আশানুরূপ একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া হবে। প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের দায়িত্বশীল ও সোচ্চার থাকতে হবে। পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর প্রহরায় সঠিক নিয়ম ও নির্ধারিত সময়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।”

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় উজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আলী সুজা। তিনি বলেন, “ভোটগ্রহণে দায়িত্বরত কর্মকর্তাদের আয়নার কাচের মতো সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জাল ভোট বা কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই। ভোটগ্রহণ কর্মকর্তা কিংবা ভোটার—কেউ অনিয়মে জড়িত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রশাসন থাকবে কঠোর অবস্থানে।”

তিনি আরও জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং বরিশাল জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ রোকুনুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উজিরপুর সেনা ক্যাম্পের সেকেন্ড ইনচার্জ লেফটেন্যান্ট মেজর এস. জিসান জাকি রকি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। কর্মশালায় উপস্থিত অতিথিবৃন্দ ভোটগ্রহণ প্রক্রিয়া, আইনগত বিধান, দায়িত্ব ও আচরণবিধি বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status