|
বিএনপিতে যোগ দিলেন মহিলা আওয়ামী লীগের নেত্রী অ্যাডভোকেট আঞ্জুমানারা বেগম
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() বিএনপিতে যোগ দিলেন মহিলা আওয়ামী লীগের নেত্রী অ্যাডভোকেট আঞ্জুমানারা বেগম শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের রোভারপল্লী এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা নতুন সদস্য হিসেবে অ্যাডভোকেট আঞ্জুমানারা বেগমকে দলে স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন। দলীয় যোগদান প্রসঙ্গে অ্যাডভোকেট আঞ্জুমানারা বেগম বলেন, রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি বিএনপির আদর্শে বিশ্বাসী ছিলেন। তবে বিগত সরকারের সময় রাজনৈতিক হয়রানি, নির্যাতন ও একাধিক মামলা থেকে রক্ষা পেতেই বাধ্য হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হতে হয়। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তিনি আবারও নিজের আদর্শের দল বিএনপিতে ফিরে এসেছেন বলে জানান। তিনি আরও বলেন, আগামী দিনে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা রাখবেন। এ সময় বিএনপির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, অ্যাডভোকেট আঞ্জুমানারা বেগমের বিএনপিতে যোগদানের মাধ্যমে গাজীপুর মহানগরে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের অবস্থান আরও সুদৃঢ় হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
