ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
হবিগঞ্জে ডিবির অভিযানে ১২৯ কেজি গাঁজা ও মাদকসহ নারী গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 22 April, 2026, 9:10 PM

হবিগঞ্জে ডিবির অভিযানে ১২৯ কেজি গাঁজা ও মাদকসহ নারী গ্রেপ্তার

হবিগঞ্জে ডিবির অভিযানে ১২৯ কেজি গাঁজা ও মাদকসহ নারী গ্রেপ্তার

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের একটি বসতবাড়ি থেকে ১২৯ কেজি গাঁজা ও ৭ বোতল নেশাজাতীয় মাদক ‘ইসকাফ’ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে মাদক কারবারে জড়িত আকলিমা আক্তার (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং রতন মিয়ার স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে ডিবি পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status