|
কুড়িগ্রামে বিজিবির অভিযানে এয়ারগানের গু'লিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উ'দ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() কুড়িগ্রামে বিজিবির অভিযানে এয়ারগানের গু'লিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উ'দ্ধার আজ ২২ এপ্রিল বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি। জানা যায়, গত ১২ ঘণ্টায় ২২- ব্যাটালিয়ন কুড়িগ্রাম ব্যাটালিয়ন( বিজিবি)- এর একটি আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মোট ১৩ লাখ ১৩ হাজার ৭৫০ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করে। আট'ককৃত মালামালের মধ্যে রয়েছে, গবাদিপশু, এয়ারগানের গুলি, শাড়ি, প্যান্ট পিস এবং ভারতীয় মদ। বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়ন (বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। এছাড়াও ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধসহ সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়ন ( বিজিবি)- এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
