ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে র‍্যাবের অভিযান: ৭০ কেজি গাঁজাসহ আটক ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 22 April, 2026, 8:55 PM

গাজীপুরে র‍্যাবের অভিযান: ৭০ কেজি গাঁজাসহ আটক ২

গাজীপুরে র‍্যাবের অভিযান: ৭০ কেজি গাঁজাসহ আটক ২

মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ অর্থসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) গভীর রাতে জেলার কালিয়াকৈর থানা এলাকার হরতকিতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে একটি ভাড়া বাসায় বিপুল পরিমাণ গাঁজা মজুদ রেখে বিক্রি করা হচ্ছে।

গাজীপুরে র‍্যাবের অভিযান: ৭০ কেজি গাঁজাসহ আটক ২

গাজীপুরে র‍্যাবের অভিযান: ৭০ কেজি গাঁজাসহ আটক ২

পরে র‍্যাব-১ এর একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে মো. দাদন মিয়া (৩২) ও মো. শিহাব উদ্দিন (২২) নামে দুইজনকে গ্রেফতার করে। এসময় তারা পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাদের আটক করতে সক্ষম হয়।

অভিযানে আসামিদের শয়নকক্ষের খাটের নিচ থেকে প্রায় ৭০ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২১ লাখ ২১ হাজার টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা এবং দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, উদ্ধারকৃত আলামতসমূহ জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানা-তে হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের পক্ষ থেকে বলা হয়, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status