|
নরসিংদীতে কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() নরসিংদীতে কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন গতকাল বুধবার নরসিংদী প্রেস ক্লাবের সম্মুখে সচেতন নাগরিক সমাজ আয়োজিত এ মানববন্ধনে অধ্যক্ষ মো: নূর সাখাওয়াত হোসেন এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। মানববন্ধনে এ ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বক্তব্য রাখেন, সচেতন নাগরিক সমাজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, পল্লী চিকিৎসক নারায়ণ চক্রবতীর্, সমাজসেবক সতীশ চন্দ্র বিশ^াস, কবির আহমেদ, সানাউল্লাহ মিয়া, কলেজের প্রাক্তন ছাত্র হাবিবুর রহমান, আবির হোসেন, ফারজানা রুমা, তাহমিনা মৌসুমী, রোকসানা আক্তার প্রমুখ। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল মব সৃষ্টি করে সন্ত্রাসীরা অধ্যক্ষকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্চিত করা হয়েছিল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
