ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
সাতক্ষীরার শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনে কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Sunday, 25 January, 2026, 7:18 PM

সাতক্ষীরার শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনে কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনে কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার শ্যামনগরে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে দুই খালের সংযোগস্থলে একটি কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলার ৬নং রমজাননগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিলেমিস্ত্রী মোড় এলাকায় পাতড়াখোলা আটকাটা খাল হতে ধুমঘাট অন্তাখালী খাল সংলগ্ন সিএনবি রাস্তার ওপর একটি কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় জনগণ। মানববন্ধনে এলাকার অর্ধ-শতাধিক নারী-পুরুষ, যুবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য কালাম ঢালী, শিক্ষক মাকছুদুর রহমান, গ্রাম্য ডাক্তার ফারুক হোসেন, নুরুজ্জামান চকিদার, কৃষক বাক্কার গাজী, কৃষাণী জহুরা বেগম, মাহফুজা বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দুই খালের সংযোগস্থলে কালভার্ট না থাকায় পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে পারছে না। ফলে বর্ষা মৌসুম এলেই আশপাশের কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতার কারণে ফসল নষ্ট হচ্ছে এবং জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, বহুদিন পরে নতুন করে শ্যামনগর থেকে ভেটখালী সড়কের কাজ চলমান রয়েছে এখন যদি সিএনবি রাস্তার ওপর একটি কালভার্ট নির্মাণ না করা হয় তাহলে দুই খালের পানি সরবরাহ করতে পারবে না। রাস্তা তৈরি হয়ে গেলে আর কোন দিন রাস্তা কেটে কালভার্ট হবে না। ফলে সারা জীবন আমাদের জলাবদ্ধতা ভোগ করতে হবে এবং প্রতিবছর হাজার হাজার বিঘা ফসলি জমি পানিতে তলিয়ে থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি দ্রুত এই স্থানে একটি কালভার্ট নির্মাণ করা হোক তাহলে পানি চলাচল স্বাভাবিক হবে এবং এলাকাবাসী স্থায়ীভাবে জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি পাবে।

এছাড়াও মানববন্ধন থেকে এলাকাবাসী কালভার্ট নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করার কথা বলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status