ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে জিএমপির বিশেষ অভিযানে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 26 January, 2026, 6:42 PM

গাজীপুরে জিএমপির বিশেষ অভিযানে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৩

গাজীপুরে জিএমপির বিশেষ অভিযানে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৩

গাজীপুর মহানগরীর গাছা থানায় বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি ২০২৬) গাছা থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, ছিনতাই ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—মো. মঞ্জু মিয়া (৪০), পিতা-মৃত খোরশেদ, মাতা-মোজাহার বেগম। তিনি উত্তর খাইলকুর (বাগান বিলাস) এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, পুলিশ এসল্ট ও মাদকসহ মোট ২২টি মামলা রয়েছে।

শেখ শরিফ (৩০), পিতা-মৃত শেখ সুলতান, মাতা-রওশনা। তার বাড়ি গাছা বাজার, ৩নং কলোনী এলাকায়। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ ৩টি মামলা রয়েছে।

মো. সুমন মিয়া (২৫), পিতা-মো. ফুল মিয়া, মাতা-মোজাহার বেগম। তার বাড়ি সাউথ কালিয়াকৈর, দূর মেঘনার বাড়ি মোড় এলাকায়। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত ৩টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status