ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
বৈদ্যুতিক শর্ট সার্কিটে কলাবাগানে অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল চার পরিবার
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Monday, 26 January, 2026, 9:15 PM

বৈদ্যুতিক শর্ট সার্কিটে কলাবাগানে অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল চার পরিবার

বৈদ্যুতিক শর্ট সার্কিটে কলাবাগানে অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল চার পরিবার

খাগড়াছড়ি পৌর সদরের কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

এ ঘটনায় নুরুল আলম নামে এক গৃহস্বামী দগ্ধ হয়ে আহত হন। তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরগুলোতে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে আগুন নেভানোর কাজে অংশ নেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সর্বস্ব পুড়ে যায়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জানান, আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেওয়া হলেও শহরের নারিকেল বাগান এলাকায় যানজটের কারণে কিছু সময় বিলম্ব ঘটে। তিনি বলেন, জরুরি সেবার ক্ষেত্রে সবার সচেতন হওয়া প্রয়োজন। প্রাথমিকভাবে আগুনের কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট বলে ধারণা করা হচ্ছে।
খাগড়াছড়ি সদর থানার সাব-ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত ওসি) মো. সুলতান মাহমুদ সাকিব জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং চারটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের প্রকৃত কারণ নির্ধারণে বিস্তারিত তদন্ত চলছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয়রা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status