ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
প্রেমঘটিত বিরোধে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা: মূলহোতাসহ ৩ জন গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 26 January, 2026, 9:14 PM
সর্বশেষ আপডেট: Monday, 26 January, 2026, 9:15 PM

প্রেমঘটিত বিরোধে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা: মূলহোতাসহ ৩ জন গ্রেপ্তার

প্রেমঘটিত বিরোধে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা: মূলহোতাসহ ৩ জন গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর পূবাইল থানায় প্রেমঘটিত বিরোধের জেরে এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মূলহোতাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) ভোরে পূবাইলের খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—খিলগাঁও এলাকার শাহারিয়ার সরকার ওরফে তাহসান (১৯), মো. নাদিম (১৯) এবং শাহারিয়ার ইসলাম (২০)। এ ঘটনায় মামলার আরেক আসামি পারভেজ (১৯) এখনও পলাতক রয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভিকটিম টঙ্গীর একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। আগে নয়ানীপাড়া এলাকার পারভেজের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে পারভেজের আচরণ ও স্বভাব ভালো না হওয়ায় সে সম্পর্ক ছিন্ন করেন ভিকটিম। পরে তিনি শাহারিয়ার সরকার ওরফে তাহসানের সঙ্গে সম্পর্কে জড়ান। এতে ক্ষুব্ধ হয়ে পারভেজ ও তাহসান পরস্পর যোগসাজশে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন।

এরপর গত ২৫ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে আসামিরা ভিকটিমের বাসায় অনধিকার প্রবেশ করেন। ভিকটিমকে একা পেয়ে তাহসান তাকে শয়নকক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভিকটিমের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং একই সময়ে তার মা বাসায় ফিরে এলে আসামিরা পালিয়ে যায়।

ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে পূবাইল থানায় একটি মামলা (নং-০৭(০১)২৬) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম রাত্রীকালীন মোবাইল টিমের সহায়তায় সোমবার ভোর সোয়া ৬টার দিকে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেন।

পূবাইল থানার সেকেন্ড অফিসার (এসআই) নাজমুল হক জানান, ধর্ষণচেষ্টার ঘটনায় মোট চারজনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামি পারভেজকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status