|
শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে দুর্গম এলাকায় ৩২ বিজিবির মানবিক উদ্যোগ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে দুর্গম এলাকায় ৩২ বিজিবির মানবিক উদ্যোগ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির আওতায় অসহায় সুলতানা বেগম ও মো. খোরশেদ আলমের হাতে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি মো. আব্দুল্লাহ আল ফাহাদের বসতঘর মেরামতের জন্য প্রয়োজনীয় ঢেউটিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা রক্ষায় নয়, মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করছে। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় খাগড়াছড়ি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী দরিদ্র পরিবারগুলোর জন্য বিজিবির এ সহায়তা অত্যন্ত সময়োপযোগী। তারা বলেন, এ ধরনের উদ্যোগ শুধু তাৎক্ষণিক সংকট মোকাবিলায় সহায়ক নয়, বরং রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা ও সামাজিক সম্প্রীতিও আরও জোরদার করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
