|
তাজমিনকে হোটেল মালিকের ছেলে পরিচয় দিয়েছিল রাজু
নতুন সময় প্রতিনিধি
|
![]() তাজমিনকে হোটেল মালিকের ছেলে পরিচয় দিয়েছিল রাজু সোমবার (১২ অক্টোবর) দুপুরে কুমিল্লা পুলিশের কাছে রাজুকে হস্তান্তর করে কক্সবাজার সদর থানা। এর আগে তাকে জিজ্ঞাসাবাদ করলে এসব তথ্য উঠে আসে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান। জানা গেছে, কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে রাজু জড়িত না থাকলেও নাবালিকাকে প্ররোচনার মাধ্যমে বিপথগামী করার অভিযোগে তাকে আটক করে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের কলাতলীর লুলুয়া রিসোর্টের সামনে থেকে পুলিশ অভিযান চালিয়ে রাজুকে আটক করা। আটককৃত রাজু বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ছনখোলা এলাকার মনির আহমেদের ছেলে। পুলিশ সূত্র জানায়, তাজমিন হত্যা মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে রাজুর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে। গত বুধবার (৭ অক্টোবর) বাড়ি ফেরার পথে কুমিল্লার লালমাই উপজেলায় হত্যার শিকার হয় তাজমিন। পরদিন সকালে ভোরালজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়। সুমন মিয়া কুমিল্লা কারাগারে রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
