ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 13 October, 2026, 3:15 PM

গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত

গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল সমাজ গড়ি”—এ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. গোলাম মোস্তফা , সদস্য সচিব আলতাফ হোসেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইখতিয়ার কবির, গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সাবেক সদস্য সচিব মো. জাকির হোসেন, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসারসহ সিপিপির স্বেচ্ছাসেবক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন,  উপকূলীয় এ উপজেলা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও অতিবৃষ্টিসহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা, প্রস্তুতি এবং স্বেচ্ছাসেবীদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুর্যোগের আগাম সতর্কবার্তা যথাসময়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, আশ্রয়কেন্দ্র ব্যবহারে সচেতনতা বাড়ানো এবং শিশু, নারী, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলো গুরুত্ব পাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বক্তারা আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় পরিবার থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। গলাচিপা উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, গণমাধ্যম এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status