ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
দুর্গাপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Tuesday, 13 October, 2026, 3:18 PM

দুর্গাপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

দুর্গাপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

‘‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার প্রত্যয়ে নানা আয়োজনে এদিবস পালিত হয়।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি, তাদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং নিরাপদ ও বৈষম্যহীন ভবিষ্যৎ গড়ে তোলার বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক বর্নাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে, কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ বন্ধ এবং নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাতের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে চিকিৎসক ডা. হুরে জান্নাত শিমু, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান, উপজেলা তথ্য আপা জান্নাত আরা পপি সহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনে কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কন্যাশিশু কোনো পরিবারের বোঝা নয়; বরং যথাযথ সুযোগ ও সহযোগিতা পেলে তারাই ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই কন্যাশিশুর বেড়ে ওঠার পথে বৈষম্য, অবহেলা, নির্যাতন ও বাল্যবিবাহের মতো সামাজিক প্রতিবন্ধকতা দূর করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়ানো গেলে বাল্যবিয়েমুক্ত সমাজ গঠন এবং কন্যাশিশুর জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।

কন্যাশিশুর প্রতি বৈষম্যমূলক মনোভাব পরিহার করে তাদের মতামত, স্বপ্ন ও সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status