ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Monday, 12 October, 2026, 4:13 PM

ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

 ফ্যামিলি কার্ড কার্যক্রম স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ স্লোগানকে সামনে রেখে সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
 
প্রেস ব্রিফিংয়ে দায়িত্বপ্রাপ্ত ফিল্ড সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের হাতে ল্যাপটপ ও নিয়োগপত্র প্রদান করা হয়।
 
ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আক্তার, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম এবং ফিল্ড সুপারভাইজার অমিতাভ কুমার।
 
প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার ফিল্ড সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে বলেন, আপনারা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম বা ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।
 
তিনি ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status