ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
বাঘাইছড়িতে দুর্গাপূজা মন্ডপে নিরাপত্তা জোর দার মারিশ্যা জোন
‎রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Monday, 12 October, 2026, 3:49 PM

বাঘাইছড়িতে দুর্গাপূজা মন্ডপে  নিরাপত্তা জোর দার মারিশ্যা জোন

বাঘাইছড়িতে দুর্গাপূজা মন্ডপে নিরাপত্তা জোর দার মারিশ্যা জোন

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের সমন্বয়ে এক মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার (১২ অক্টোবর) মারিশ্যা জোনের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মারিশ্যা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি।
‎
‎সভায় জোন কমান্ডার বলেন, “এই অঞ্চলের সকল নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার ও উন্নয়নের স্বার্থেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সমন্বিত পরিকল্পনা, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীলতার মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা সম্ভব।”
‎
‎তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষেও বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
‎
‎জোন কমান্ডার আরও জানান, পূজা চলাকালে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা, গুজব ও বিশৃঙ্খলা প্রতিরোধে বেসামরিক প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করা হবে। এ লক্ষ্যে তথ্য আদান-প্রদান, তাৎক্ষণিক সাড়া প্রদান এবং যৌথ টহল কার্যক্রম জোরদার করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎
‎তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় বাঘাইছড়ি উপজেলায় আনন্দঘন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।
‎
‎সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি পূজাকে কেন্দ্র করে গুজব, অপপ্রচার ও সামাজিক-সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিরোধে সবাইকে সতর্ক, সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।
‎
‎সমন্বয় সভায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি, ১৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি, উপজেলা কৃষি কর্মকর্তা, আনসার-ভিডিপি কর্মকর্তা, মারিশ্যা জোনের ভারপ্রাপ্ত অপারেশনস অফিসার মেজর অমিত কুমার সাহা (এএমসি), স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
‎
‎সভায় শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status