ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
চট্টগ্রামে হোটেলকক্ষে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 12 October, 2026, 3:47 PM

চট্টগ্রামে হোটেলকক্ষে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

চট্টগ্রামে হোটেলকক্ষে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার একটি হোটেলে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে লোকমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলার পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৩ অক্টোবর হোটেল হেরিটেজে এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার সাত দিন পর, ১০ অক্টোবর ভুক্তভোগীর পরিবারের সদস্যরা চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, লোকমানের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ২ অক্টোবর বান্দরবানে থাকা কিশোরীকে চট্টগ্রামে নিয়ে আসেন তিনি। সেদিন বিয়ের কথা বললে রাত হয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে পরদিন বিয়ে করার আশ্বাস দেন লোকমান।

এরপর কিশোরীকে নিয়ে পুরাতন রেলওয়ে স্টেশনের হোটেল হেরিটেজের দ্বিতীয় তলার ১১২ নম্বর কক্ষে ওঠেন তিনি। সেখানে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, পরদিন ৩ অক্টোবর কিশোরীকে নগরের মুরাদপুর এলাকায় নামিয়ে দিয়ে নিজের মুঠোফোন বন্ধ করে দেন লোকমান। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত জানায় কিশোরী। এরপর পরিবারের পক্ষ থেকে রেলওয়ে থানায় মামলা করা হয়।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে রোববার ভোরে লোকমানকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার দে নতুন সময়কে বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা করার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষ নিয়ম মেনে কক্ষ ভাড়া দিয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার হোটেল হেরিটেজে জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই ছাড়াই কক্ষ ভাড়া দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।

এসব অভিযোগ ও কিশোরীকে ধর্ষণের ঘটনার বিষয়ে জানতে হোটেলটির ম্যানেজার আকাশের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তবে ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি ফোন কেটে দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status