ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
রাজুকে পাঠানো ‘সবশেষ মেসেজে’ কী বলেছিলেন তাজমীন?
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 12 October, 2026, 4:48 PM

রাজুকে পাঠানো ‘সবশেষ মেসেজে’ কী বলেছিলেন তাজমীন?

রাজুকে পাঠানো ‘সবশেষ মেসেজে’ কী বলেছিলেন তাজমীন?

কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমীনকে (১৫) ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়ার আগে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার প্রেমিক রাজু। তার দাবি, কক্সবাজার থেকে ফিরে বাড়ির প্রধান ফটক বন্ধ পাওয়ায় রাতেই এক আত্মীয়ের বাসার উদ্দেশে রওনা হয় তাজমীন, আর তখনই সে সিএনজিচালিত অটোরিকশায় নিখোঁজ হয়।

রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে আটকের আগে সাংবাদিকদের কাছে নিজের অবস্থান ও শেষ কথোপকথনের বিস্তারিত তুলে ধরেন রাজু।

রাজু বলেন, তাজমীন তাকে জানিয়েছিলেন, এক বান্ধবীর বাসায় রাত কাটিয়ে সকালে বাড়ি ফিরবেন। পরে ভিডিও কলে তাজমীনকে সিএনজিচালিত অটোরিকশায় দেখতে পান বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, তাজমীনকে অটোরিকশায় দেখে বকাঝকা করেন এবং গাড়ি থেকে নেমে বাড়ির সামনে অপেক্ষা করতে বলেন। কিন্তু তাজমীন কল কেটে দিয়ে লাইভ লোকেশন বন্ধ করে দেন।

এরপর তাজমীন তাকে একটি মেসেজ পাঠান। সেখানে লেখা ছিল, ‘তুমি চিন্তা করিও না, আমি আমার এক আঙ্কেলের বাসায় যাচ্ছি। সেখানে থেকে কাল বাসায় চলে যাব।’

রাজুর দাবি, পরদিন সকাল ৬টার দিকে আবার ভিডিও কল করলে তাজমীনকে সিএনজিচালিত অটোরিকশায় দেখতে পান। এ সময় চালক জানতে চান, তিনি কার সঙ্গে কথা বলছেন। তাজমীন বন্ধুর সঙ্গে কথা বলছেন বলে জানানোর পর কল কেটে দেন।

এরপর আর তাজমীনের সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলে জানান রাজু। পরদিন এক বন্ধুর কাছ থেকে তাজমীনের মৃত্যুর খবর পান তিনি।

রাজু বলেন, তাজমীনের সঙ্গে তার প্রায় ছয় মাসের সম্পর্ক ছিল। তাকে বিয়ে করার ইচ্ছাও ছিল তার। তাজমীনের মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তির বিচার দাবি করেন তিনি।

রাজুর ভাষ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর সকালে তাজমীন কক্সবাজার বাস টার্মিনালে পৌঁছালে তিনি তাকে গ্রহণ করেন। পরে তারা কলাতলীর ‘মেঘলা’ রিসোর্টের একটি কক্ষে এক দিন ছিলেন। এ সময় তাজমীনের পরিবারের সদস্যরা তাকে বারবার ফোন করেন। পরিবারের সঙ্গে যোগাযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে রাজু তাকে বাড়ি ফিরে যেতে বলেন বলে দাবি করেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানান, তাজমীনের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কথা রাজু স্বীকার করেছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কুমিল্লা থেকে তদন্তসংশ্লিষ্ট পুলিশ সদস্যরা এলে রাজুকে তাদের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

কুমিল্লার সদর দক্ষিণে সপ্তম শ্রেণির ছাত্রী তাজমীনকে ধর্ষণের পর হত্যার অভিযোগে সুমন মিয়া (৩৫) নামে এক সিএনজিচালককে গ্রেফতার করে পুলিশ। গত ৮ অক্টোবর লালমাই উপজেলার একটি ধানখেত থেকে তাজমীনের লাশ উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন একাই এ ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status