ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
কর্মজীবী নারীদের নিয়ে কটুক্তির প্রতিবাদে উজিরপুরে মহিলা দলের ঝাড়ু মিছিল
আলতাফ হোসেন অনিক
প্রকাশ: Tuesday, 3 February, 2026, 4:28 PM

কর্মজীবী নারীদের নিয়ে কটুক্তির প্রতিবাদে উজিরপুরে মহিলা দলের ঝাড়ু মিছিল

কর্মজীবী নারীদের নিয়ে কটুক্তির প্রতিবাদে উজিরপুরে মহিলা দলের ঝাড়ু মিছিল

শফিক তুমি ক্ষমা চাও—নারীরা নয় পতিতা স্লোগানে উত্তাল হয়ে ওঠে উজিরপুর উপজেলা। বাংলাদেশের কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে উজিরপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উজিরপুর উপজেলা ও পৌর মহিলা দল।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উজিরপুর উপজেলার প্রধান প্রধান সড়কে হিন্দু-মুসলিম হাজারো নারীর অংশগ্রহণে এক বিশাল ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী নারীরা ডা. শফিকুর রহমানের বক্তব্যকে নারীদের মর্যাদাহানিকর ও সমাজবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে তার বিচার দাবি করেন।

ঝাড়ু মিছিলে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা মহিলা দলের সভাপতি পারুল বেগম, সাধারণ সম্পাদক শিরিন বেগম, পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী বেগম, সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখা, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার তারাসহ দলীয় নেতৃবৃন্দ।

এসময় বিক্ষুব্ধ নারীরা “শফিক তুমি ক্ষমা চাও—নারীরা নয় পতিতা”সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে পুরো উপজেলা প্রকম্পিত করে তোলে। বক্তারা বলেন, নারীদের সম্মানহানিকর বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে দোষীর বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status